Tuesday, May 5, 2009

buet memory

রোজার মধ্যে পরীক্ষা। চরম বিরক্তিকর। ভর্তি পরীক্ষা তো নয় যেন যুদ্ধ। সে যুদ্ধে যাতে না হেরে যাই সেজন্য কত প্রস্তুতি। রাতের পর রাত। দিনের পর দিন। খাওয়া/ঘুমের সময় টুকু শুধু অবসর। বাকী সময়টা চলে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে অংক কষা।

কিন্তু শেষ রক্ষা হল না। পরীক্ষার হলে গিয়ে প্রথম অ্যালজাব্রার প্রথম প্রবলেমটাই ভুল করলাম। অতি সহজ সমস্যা। জটিল মূলের একটি দেয়া। কোয়াড্রেটিক ইকুয়েশনটি বের করতে হবে।

কেন যেন মাথা একেবারেই কাজ করল না। জলবৎ তরলং এই সমস্যাটির কোন সমাধান কিছুতেই খুজে পেলাম না। বার বার চিন্তা করেও মাথা ফাকা!! কিছুতেই মনে এল না সহজ সেই কনসেপ্ট, "জটিল মূল গুলো যুগল রূপে আসে। একটি পজিটিভ হলে অন্যটি হবে নেগেটিভ।" এটা জটিল রাশিমালার বেসিক কনসেপ্ট। এই সমস্যাটি সলভ করতে পারলাম না। শুরুটাই হয়ে গেল গোলমেলে। এর পরের তিন ঘন্টা একটা ঘোরের মধ্যে যেন ছিলাম। কি লিখছি, কি ভাবছি সব যেন এলোমেলো।

আমার মনে হয় না সেই ব্যাচে বুয়েটে যারা ঢুকেছিল তারা কেউ অ্যালজাব্রার এই সহজ সমীকরনটি বের করতে অপারগ হয়েছিল। আমি বোধকরি সবার মধ্যে একমাত্র ব্যতিক্রম। ক্লাস সেভেনের ছাত্রের পক্ষে ক্লাশ ফোরের অংক ভুল করা আর কি।

আজও যখন অবসরে পুরানো দিনের কথা মনে দোলা দিয়ে যায় তখন সেই স্মৃতি আমাকে নাড়া দেয়। মনে হয়, আমি বসে আছি ই এম ই বিল্ডিং এর পরীক্ষার হলে। বার বার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি সলভ করতে। আর ভাবছি এসব সমস্যা তো হাজারোটা করেছি, এখন কেন পারছি না।

আজকে আমার ছেলে শুরু করেছে অ্যালজাব্রা। যেদিন সে প্রথম কমপ্লেক্স ভেরিয়েবলস ধরবে সেদিনই তাকে আমি প্রথম এই সমস্যাটা করাব বলে ঠিক করেছি। যাতে তার কোনদিন ভুল না হয়। যে ভুলটা আমি করেছিলাম, সেই একই ভুল তার যেন কখনই না হয়।

বুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি তা বলে ব্যর্থ হয় নি। সহজ সমীকরনটি ভুল করেছি তবে ক্যালকুলাসের দক্ষতা আমাকে টেনে নিয়ে যায় ১০০ এর মধ্যে। আর স্বপ্ন হয় সত্যি। আমি পা রাখি বুয়েটে।

স্বপ্নভংগ হয় বুয়েট শুরু করার পর। কিন্তু সে গল্প আজ আর নয়। হবে আরেকদিন।












এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন ৪৬ টি মন্তব্য ৫৩০ বার পঠিত, আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি



--------------------------------------------------------------------------------

এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন



--------------------------------------------------------------------------------





--------------------------------------------------------------------------------

এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :


আপনার ই-মেইল


আপনার বন্ধুদের ইমেইল


মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/irinblog/28754206 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান




--------------------------------------------------------------------------------



১. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৫৮ শাওন বলেছেন: মাথা ! দেশের সবার স্বপ্নের মুল লক্ষ্য ।
আমাদের ফ্রেন্ডগ্রুপের মাত্র ১টা চান্স পেয়েছে । রাফি, যেবার দেশে গেলাম সেবার সবাই এস এস সি দিলো । এ + পেলো কিন্তু দেখি নিস্তব্দ রাগে ফুসতেছে , মেয়ে ৪টাই পেয়েছে গোল্ডেন প্লাস , সে পায়নি । এবার মেয়ে ৪টা বুয়েটে দিয়েছিলো , পায়নি । সে পেয়েছে ।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১৭
লেখক বলেছেন: শাওন, ভাল লাগল কথাগুলো। বুয়েট প্রতিযোগিতামূলক সন্দেহ নাই। তবে বুয়েটে টিকেনি এমন অনেকে পরের লাইফে অনেক বেশী ভাল করেছে। সুতরাং বুয়েট নিয়ে কোন দম্ভ নেই।

তবে স্মৃতিগুলো অমলিন। "বুয়েট" নাম শুনে মানুষ বাহবা দিয়েছে সেটাও ভাল লাগত।

আর আমাদের সময় বিদেশে পড়ার ডিসিশন যারা নিয়েছিল তাদের প্রায় সবাই আমাদের চেয়ে অনেক এগিয়ে গিয়েছে। বুয়েটের সেশন জ্যাম, মান্ধাতা আমলের সিলেবাস - এইসবের কারনে বিদেশে এসে মাস্টার্সে নূতন করে শিখতে হয় সবকিছু।


মুছে ফেলুন


২. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:০০ জেনারেল বলেছেন: বুয়েটে পড়েন নাই ভাল করছেন, পড়লে যে কি হত আল্লাহ-ই মালুম!!


ডিসক্লেইমারঃ
যদি কেউ মনে করে চান্স পাই নাই তাই এইসব বলি, তাদেরকে বলছি বুয়েটের অধিকাংশ পোলাগো আমি পুছি না, টাইমও নাই। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৩
লেখক বলেছেন: ধন্যবাদ জেনারেল আপনার সহানুভূতিতে।

বুয়েটে না টিকলে খুব কষ্ট পেতাম। প্রস্তুতি নিয়েছিলাম তো।

বুয়েটে পড়াশোনার সিদ্ধান্ত নেই। ক্যাম্পাসটা নূতন দেখে ভাল লেগে যায়। আর মধ্যবিত্ত পরিবারের বলে বিদেশ যাওয়ার সামর্থ্য তখন ছিলো না।






মুছে ফেলুন


৩. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১৬ পথহারা বলেছেন: জেনারেল, তোমার পিএইচডি কদ্দুর? জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৫৪ আবূসামীহা বলেছেন: সাময়িক কেন? ভালইতো স্মৃতি কথা। বেশ ভাল লাগল। আমাদের সবারই এরকম কোন না কোন স্মৃতি আছে।

আর জেনারেল মনে করেছেন আপনি বুয়েটে পড়েননি। "ঐ একটা সমীকরণ সমাধান করতে না পারা মানে আর সব না পারা নয়", এটা বুঝতে কষ্ট হওয়ার কথাতো নয়। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০১
লেখক বলেছেন: কি-বোর্ড দিয়ে এডিট হচ্ছে না বলে ভুল করে লেখা "সাময়িক পোস্ট" শব্দটি মুছতে পারছি না। মাউসের অভাব বোঝা যাচ্ছে।

এই বয়সে এসে স্মৃতিই শুধু রয়ে গেল। সেগুলো রোমন্থন করে হারানো অতীতকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করি বার বার।



মুছে ফেলুন


৫. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০১ ইছামতীর পাড়ে বলেছেন: মিলে গেল তো মনে হয়! রোযার মধ্যে তাও তো মনে ৪ ঘন্টার একটা ছিল, ছক্কা মারা তো দূরের কথা ছেড়ে দে মা কেদে বাচি! যন্ত্রনার কথা আর মনে করতে চাইনা। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৪
লেখক বলেছেন: আমারও তো একই অবস্থা হয়েছিল। ছেড়ে দে মা কেদে বাচি।

মুছে ফেলুন


৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪৯ হলদে ডানা বলেছেন: বুয়েটের পাশ দিয়ে যেতে মাঝে মাঝে বিল্ডিংগুলো দেখি। লেখকের কথাগুলো বিনয়মিশ্রিত তবে সত্য- - - "তবে বুয়েটে টিকেনি এমন অনেকে পরের লাইফে অনেক বেশী ভাল করেছে। সুতরাং বুয়েট নিয়ে কোন দম্ভ নেই।"
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৬
লেখক বলেছেন: অভিজ্ঞতা থেকে বলেছি।


মুছে ফেলুন


৭. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫০ হাশেম পোদ্দার বলেছেন: আই লাইক ইট - দাগাইলাম। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৭ প্রচেত্য বলেছেন: স্বপ্নভঙ্গ-স্বপ্নপূরণ - দুয়ের সমীকরণে এক মোহমযতায় আবদ্ধ হয়ে গেলাম- কিছুক্ষনের জন্য হলেও জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০১
লেখক বলেছেন: ধন্যবাদ প্রচেত্য। স্মৃতি বড় মধুর।


মুছে ফেলুন


৯. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৫ বিবর্তনবাদী বলেছেন: এই পোস্ট সাময়িক কেন?? এটা ডিলিট করবেন না প্লিজ।


আমার বুয়েট ভর্তি পরীক্ষার অভিজ্ঞতাও স্বরণীয়, তবে সেটা পরীক্ষার হলে না, হলের বাইরে। পরীক্ষা দিয়ে বের হয়েই গুলিস্তানে জ্যামে আটকিয়ে ছিলাম। এমন সময় এক হিরোইনখোর এসে, বলে "১০০ টাকা দে"। আমি বললাম টাকা নাই। সে হঠাৎ মুখের ভিতর থেকে একটা ব্লেড বার করে বলে, "তাইলে ঘড়ি দে"। আমি যতদুর জানি, এই সব হিরোইনখোরদের ডর ভয় নাই, আমাকে একটা ব্লেডের পোচ দিতে আটকাবে না। আর ওদের বেশির ভাগই এইডস্‌ রোগী। এইডসের ভয়ে আমি ঘড়িটা দিয়ে দিলাম।


আমার করুন স্মৃতি রোমন্থন করলাম। তাই এই পোস্ট ডিলিট না করতে অনুরোধ করছি। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০২
লেখক বলেছেন: ভুল করে সাময়িক কথাটা লিখে ফেলেছিলেম। এখন ঠিক করেছি।
চিন্তার কারন নেই। আপনার কমেন্ট ঠিকমতই থাকবে।


মুছে ফেলুন


১০. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪ পান্জেরী বলেছেন: আ. আলাইকুম।
আপনার পরবর্তী গল্প শুনার অপেক্ষায় রইলাম। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২১
লেখক বলেছেন: ধন্যবাদ।


মুছে ফেলুন


১১. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:১২ বিবেক সত্যি বলেছেন: ভালো, আমার প্রথম অংকটা (ডাবল ফাংশন, আমি পড়তাম ফগ-গফ) মিলে গেছিলো বলেই মনে হয় কেমিষ্ট্রিতে চরম খারাপ করেও টিকে গেছি.. জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:০৮
লেখক বলেছেন: ঘটনাগুলো স্মৃতিতে জমা করে রাখ। একদিন তা মুহুর্তের জন্য হলেও সুখানুভূতি এনে দেবে।



মুছে ফেলুন


১২. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৩ পথহারা বলেছেন: বুয়েট হৈলো কতগুলান উরবর মাথারে চিরো দিনের জন্য নষ্ট কৈরা দেওয়ার মেশিন। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
লেখক বলেছেন: ভাল বলেছেন!!!!!!!

মুছে ফেলুন


১৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৪ নরাধম বলেছেন: ভাইয়া বুয়েটে পড়েছিল। তাদের র‌্যাগডে'র টি-শার্টের পিছনে লেখা ছিল:

"I was born genius,
BUET made me dumb"

তবে আমি বুয়েটে অসাধারণ ব্রিলিয়ান্টও দেখেছি আবার চরম হাবা-হাদারাম ও দেখেছি। Overall, BUET বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান কোন সন্দেহ নেই, অন্তত ছাত্ররা বিশ্বের যে কোন ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা রাখে। আমাদের পরিবারে একটা irony হচ্ছে আমার ছোট মামাকে সবচাইতে মেধাবী মনে করা হয় পরিবারের সবার মধ্যে। তিনি SAT এ খুব ভাল করেছিলেন এবং MIT তে full scholarship নিয়ে পড়েছিলেন। কিন্তু তিনি বুয়েটে ভর্তি পরীক্ষায় চান্স পাননি!!!!!!!!!!!! জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১০
লেখক বলেছেন: ইংলিশ মিডি্য়াম হলে খুব স্বাভাবিক। কারন দুটোর সিলেবাস দুই রকম।

আর না হলে মজার ব্যাপারই বটে।



মুছে ফেলুন


১৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১৭ আব্বু ৬৯ বলেছেন: আপা কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমার কাজিনরা ছিল বুয়েটে ৮০র দশকের শেষের দিকে৷ জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




১৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:২৫ উম্মু আবদুল্লাহ বলেছেন: ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস।

আমি মুখচোরা। আমাকে না চেনার সম্ভাবনাই বেশী।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




১৬. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪৩ জেনারেল বলেছেন: পথহারা,
আমি এক্সামে ফেলটু মারায় আমারে ঘাড়ে ধাক্কা দিয়ে বাহির কইরা দিছে, এখন পিয়াজ কাটি, মাঝে মাঝে পিয়াজ খাইও!! জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




১৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৭ মুনিয়া বলেছেন:

বুয়েট আহামরি কিছু না। কিন্তু আমাদের দেশে ভাল শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এত বেশি যে তার মধ্যে যেখানে কিছুটা পড়াশোনা হয় ওটার জন্য হুমড়ি খেয়ে পড়ে সবাই।

লেখাটা ভাল লাগল। নিজের ভর্তি পরীক্ষার কথা মনে পড়ছে। ওভার কনফিডেন্ট আমি বলতে গেলে এইচ এস সির পর থেকে কোন পড়াশোনা না করে হলে বসে অন্যদের অংক করা দেখতে দেখতে দুয়েকটা করে অ্যানসার করছিলাম।

আর্কিটেকচার পরীক্ষাটা ভাল দিয়েছিলাম শুধু।
তারপরও বাসায় নিশ্চিন্ত বসে ছিলাম। আমি কোথাও পাব না চান্স নিশ্চিত ছিল ফ্যামিলি। কিন্ত আমার যে কাজিনকে নিয়ে সবাই আশাবাদী ছিল ও পরীক্ষাই দিতে পারেনি। আমার শুধু পরীক্ষা দিয়ে মনে হচ্ছিল যে এই চান্সটা ও পেলে বেটার হত, আমার মত ফাঁকিবাজদের চান্স পাওয়ার চেয়ে।

আবার এইসব করেও যখন শেষ হয়ে যাবে বুয়েট লাইফ তখন নিশ্চিতভাবেই মিস করব। ডিপার্টমেন্টের প্লিন্থে বসে দলবেধে আড্ডা হবে না; রাত ৯/১০টা পর্যন্ত স্টুডিওতে গান শুনতে শুনতে কাজ করা হবে না বন্ধুদের সাথে- এসব ভাবতেই পারি না। তবে জীবন তো এরকমই... জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৯
লেখক বলেছেন: আর্কি হলে তো রাত জাগা কমন। আর এর মজাই তো আলাদা।



মুছে ফেলুন


২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৫
লেখক বলেছেন: "আবার এইসব করেও যখন শেষ হয়ে যাবে বুয়েট লাইফ তখন নিশ্চিতভাবেই মিস করব। ডিপার্টমেন্টের প্লিন্থে বসে দলবেধে আড্ডা হবে না; রাত ৯/১০টা পর্যন্ত স্টুডিওতে গান শুনতে শুনতে কাজ করা হবে না বন্ধুদের সাথে- এসব ভাবতেই পারি না। তবে জীবন তো এরকমই..."

মুনিয়া, সে জীবন একবার পেয়েছিলাম। সে কারনেই আমার এত ভাল লাগা রয়ে গেছে। আর স্মৃতিতে রয়ে গেছে সেই মুখগুলো যাদের সাথে এতটা সময়, এতটা বছর কাটিয়েছিলাম।

মুছে ফেলুন


১৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৫ মেহরাব শাহরিয়ার বলেছেন: ৯ জানুয়ারী , সে বছরের সবচেয়ে বেশি শীত পড়েছিল সেদিনই , ভুলবো না কখনো.........ভুলবার মত স্মৃতি না জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫১
লেখক বলেছেন: স্যারদের এত ঝাড়ি খেয়েও কেন যে বুয়েটকে এত ভালবাসলাম জানি না........................

মুছে ফেলুন


১৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০৪ সারওয়ারচৌধুরী বলেছেন:

+

'বুয়েট আহামরি কিছু না।'- সুন্দর বলেছেন মুনিয়া জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৫১
লেখক বলেছেন: আমারও তাই মত।

তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বুয়েট স্বকী্য়তা বজায় রেখে চলেছে। রাজনীতি নিয়ন্ত্রিত থাকাটাই এর সাফল্যের কারন।



মুছে ফেলুন


২০. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০৬ সারওয়ারচৌধুরী বলেছেন:



জেনারেল
বলেছেন: পথহারা,
আমি এক্সামে ফেলটু মারায় আমারে ঘাড়ে ধাক্কা দিয়ে বাহির কইরা দিছে, এখন পিয়াজ কাটি, মাঝে মাঝে পিয়াজ খাইও!!

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২২
লেখক বলেছেন: আমিও মজা পেয়েছি । হাহ....................


মুছে ফেলুন


২১. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭ উম্মু আবদুল্লাহ বলেছেন: সবাইকে মন্তব্য করা ও পড়ার জন্য ধন্যবাদ।

স্মৃতির ঝুলি থেকে কিছু সংগ্রহ নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে আবারো দেখা হবে। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২২. ১২ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৮ মাহমুদ রহমান বলেছেন: পড়ে ভাল লাগল......... ধন্যবাদ লেখককে।। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪১
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।

মুছে ফেলুন


২৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১১ গণ্ডার বলেছেন:
বুয়েটে ২য় দিন ড্রইং ক্লাসে কম্পাস আর টি স্কেল লইয়া যাই নাই বইলা বদখত টাকলুটা ক্লাস থাইকা ঘাড় ধইরা বাইর কইরা দিসিলো , রাগে সেইদিনের পর আর বুয়েটে যাই নাই।

একন আমিও জেনারেলের মত পিয়াজ কাটি জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৬
লেখক বলেছেন: "বদখ্ত টাকলু" কাজটা অন্যায় করেছে তবে বুয়েটে কনটিনিউ করলে পারতেন। প্রানোচ্ছল এক পরিবেশ কি আর বিদেশের প্রতিষ্ঠানে পাওয়া যায়?

মুছে ফেলুন


২৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৮ নীল েঢউ বলেছেন: বুয়েট ভালো ....।অনেক ভালো.।কিনতু বুয়েট এর টিচার দের একটু বুকিশ আর স্বাথ্র্পরতা ভাবটা কমাতে হবে...... জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২০ রাশেদ বলেছেন: হা হা! টি স্কেলের কথা মনে করাইয়া দিলা গন্ডু। আজব এক জিনিস ছিলো।

হায় বুয়েট, কেন যে পড়তে পারলাম না!!


আমিও এখন থালাবাসুন ধুয়ে বেড়াই। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৩ নীল েঢউ বলেছেন: রাশেদ বলেছেন: হা হা! টি স্কেলের কথা মনে করাইয়া দিলা গন্ডু। আজব এক জিনিস ছিলো।

হায় বুয়েট, কেন যে পড়তে পারলাম না!!


আমিও এখন থালাবাসুন ধুয়ে বেড়াই।

আমারো একি অবস্থা...... জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৭. ১৮ ই মে, ২০০৮ রাত ৯:২৯ বৃত্ত বলেছেন: পড়লাম। শুরুতে ডেমন অনুভুতি হয়েছিল- কমেন্ট পড়ে আসতে আসতে সেটা হাসিতে রুপান্তরিত হল। আপনার ব্লগে কমেন্ট করছি, জানি আপনি এর জবাব দিতে পারবেন না, কর্তৃপক্ষ আপনাকে ব্যান করে রেখেছে, তবুও, আমার ভালো লাগে। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

women politics

বর্তমানে বাংলাদেশের চলমান বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে নারীর রাজনৈতিক অধিকারের বিষয়টি আরেকবার আমাকে ভাবিয়েছে । এর পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করেছে সাম্প্রতিক সময়ে সরকারের নারী নীতি থেকে সৃষ্ট জটিলতা। নারী নীতির বিরোধীরা সরকারকে বিভিন্ন ধারা সংশোধনের পাশাপাশি সংসদে নারীর সংরক্ষিত আসন উঠিয়ে দেবার পক্ষে মত দিয়েছে বলে প্রথম আলোতে এসেছে। নারী নীতির বিরোধীদের সহিংস আন্দোলন দমনের ক্ষেত্রে সরকার কিছুটা সক্রিয় ভূমিকা নিয়েছে তবে আপাতত নারী নীতি মূলতবি অবস্থায় রয়েছে। যার ফলে নারী নীতি প্রনয়ন হচ্ছে না বলে ধরে নিতে হচ্ছে।

দ্বিতীয় ঘটনাটির প্রেক্ষাপট সম্পূর্ন আলাদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত পোষনকারী সীমা ইসলাম নামের ছাত্র লীগের এক নারী কর্মী তারই সহকর্মীদের দ্বারা নিতান্ত বর্বরভাবে শারীরিক আক্রমনের শিকার হন। কিন্তু এক্ষেত্রে আশ্চর্যের ব্যপার হল সীমার ঘটনার মূল নায়কদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ রহস্যময় নীরব ভূমিকা অবলম্বন করেছে। পত্র পত্রিকাসহ গনমাধ্যম এ ব্যপারে তেমন একটা দায়িত্বশীল আচরন দেখায় নি। নারী নীতির বিরোধিতা নিয়ে যতটা কভারেজ হয়েছে, সীমার ঘটনা নিয়ে সে তুলনায় কিছুই হয় নি। অথচ নারী নীতি তো নারীদের অধিকারের জন্যই। নীতি প্রনয়ন করে তো কোন লাভ নেই যদি না তা বাস্তবায়ন হয়। বাস্তবে সীমার মত নারী কর্মীদের যদি ভিন্নমত পোষনের দায়ে এভাবে শারীরিক আক্রমনের শিকার হতে হয় তবে হাজারটা নীতি প্রনয়ন করে নারীর অবস্থা পরিবর্তন সম্ভব নয়।

উপরের দুটো ঘটনার পেছনের শক্তির আদর্শিক অবস্থান দুই মেরুতে হলেও ঘটনা দুটি নারীর রাজনীতিকে কেন্দ্র করে। পৃথিবীর ইতিহাসে রাজনীতিতে নারীর পদচারনা নূতন কিছু নয়। রাজনীতির পথে এই বাধা বিপত্তির মুখোমুখি নারীকে এখনকার মত অতীত কালে হতে হয়েছে, কুসুমাস্তীর্ন পথ তার জন্য কখনই ছিল না। তা সত্ত্বেও আদিমকাল থেকে আজ পর্যন্ত যুগে যুগে প্রাসাদ রাজনীতির ইতিহাস নারীর পদচারনায় মূখর। আজকের বাংলাদেশ সেই ধারাকেই অনুসরন করছে মাত্র। আদিম পৃথিবীর অপরিসীম ক্ষমতাধর নারী ক্লিওপেট্রা থেকে শুরু করে আধুনিক পৃথিবীতে গোল্ডা মেয়ার পর্যন্ত হাজারো নারী রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে। কেউ কেউ হয়ত পরবর্তীতে উচ্চাভিলাষের কারনে পরাজিত হয়েছেন - যার উদাহরন হতে পারেন ক্লিওপেট্রা। আবার গোল্ডা মেয়ারের মত নারী রাজনীতিবিদেরা স্বীয় মেধা, জনসম্পৃক্ততা আর কৌশলের কারনে তাদের মানুষের কাছে বরনীয় হয়ে থেকেছেন।

কিংবদন্তী রানী ক্লিওপেট্রার উথ্থান ও পতন দুটোই অত্যন্ত ঘটনা বহুল। মিশরের শেষ ফারাও ক্লিওপেট্রাকে যখন তার পিতা টলেমী উত্তরাধিকারী মনোনীত করে যান তখন তার বয়স মাত্র ১৮। মিশরের আইনে পুরুষ সংগী ছাড়া কোন নারী একক ভাবে শাষক হতে পারত না। ফলে তাকে বিয়ে করতে হয় তারই ১২ বছরের বয়সী ছোট ভাই টলেমীকে। কিন্তু উচ্চাভিলাষী ক্লিওপেট্রা মসনদ পেয়েই সরকারী নথি পত্রে টলেমীর নাম বাদ দিয়ে এককভাবে নিজের নাম বসান। ফলশ্রুতিতে উচ্চ পর্যায়ের পরিষদদের বিরাগ ভাজন হন। এক পর্যায়ে ক্লিওপেট্রাকে সরিয়ে তারা টলেমীর একক ক্ষমতা নিশ্চিত করেন। ক্লিওপেট্রা পালিয়ে যান। কিন্তু তাই বলে তিনি দমে থাকেন নি। নিজের সেনা গড়তে থাকেন। অবশেষে রোম সম্রাট সীজারের প্রেমময় দৃষ্টি আকর্ষন করেন এবং তার সাহায্যে ক্ষমতা ফিরে পান। সীজারের মৃত্যুর পর তিনি এন্টনীর সহায়তায় নিজের সাম্রাজ্যকে আবারো কন্টকমুক্ত করেন। উচ্চাভিলাষী ক্লিওপেট্রার পরিনতি হ্য় খুবই করুন - কোবরার বিষকে বরন করতে হয় তাকে। তার মৃত্যুর সাথে শেষ হয় ফারাও বংশের ইতিহাস।

পৃথিবীর ইতিহাসে ক্লিওপেট্রাকে সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে গন্য করা হয় তবে তিনি একমাত্র নারী রাজনীতিবিদের উদাহরন নন। আরো বহু ক্ষমতাবান নারীর উদাহরন অতীত ও বর্তমানের রাজনীতিতে উপস্থিত রয়েছে। এমন কি ইসলামের রাজনৈতিক ইতিহাস নারীর গৌরবময় পদচারনায় সমৃদ্ধ। ইসলাম পরবর্তী যুগে নারীর রাজনীতি সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ন ঘটনাটি বোধ করি জামাল যুদ্ধ। জামাল যুদ্ধের একাংশের নেতৃত্ব দেন আয়েশা (রা)। জংগে জামাল যুদ্ধে হযরত আয়েশা (রা) র অংশ গ্রহন ছিল বেশ চ্যালেন্জ্ঞিং। তিনি, তালহা (রা), যুবাইর (রা) সহ বিপুল সাহাবাদের সহায়তা পেলেও তাকে মোকাবেলা করতে হয় প্রচুর প্রভাবশালী প্রতিপক্ষ সাহাবাদেরকে। এদের একজন ছিলেন আম্মার বিন ইয়াসির (রা)। তিনি আলী (রা) এর পক্ষে ছিলেন এবং তার স্বপক্ষে অবস্থান নেবার জন্য মানুষদের আহ্বান করতেন। তার বক্তব্য ছিল, "আমি নিশ্চিতই জানি জীবনে ও মরনে আয়েশা আল্লাহর রাসুলের সহধর্মিনী। কিন্তু আল্লাহ দেখতে চান তোমরা আল্লাহর আনুগত্য কর, নাকি আয়েশার আনুগত্য কর?"

যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধের এই দৃশ্য প্রত্যক্ষ করে আলী (রা) বুঝতে পারেন আয়েশা (রা) এর উপস্থিতিই তার পক্ষের সৈন্যদেরকে দিচ্ছে পুনর্জীবনী শক্তি। সৈন্যরা পিছু হঠে গেলেও আয়েশা (রা) এর ঘোড়া দেখে আবার উজ্জীবিত হচ্ছে। তিনি বুঝতে পারলেন এই ঘোড়া থাকা অবস্থায় যুদ্ধ বন্ধ হবার কোন সম্ভাবনা নেই। তিনি ঘোড়ার পা কেটে দেবার সিদ্ধান্ত নেন। পা কাটা ঘোড়া মাটিতে বসে পড়ে। আয়েশা (রা) এর পক্ষের সৈন্যরা ছত্রভংগ হয়ে যায় ঘোড়া না দেখতে পেয়ে। নানা রকম গুজব ভাসতে থাকে। মনোবল ভেংগে যায় সৈন্যদের। পরাজিত আর বন্দিনী হন আয়েশা (রা) এবং তার পক্ষের সবাই।

এই যুদ্ধে অংশ গ্রহনের মাশুল হযরত আয়েশা (রা) কে গুনতে হয় ভাল মতন। তিনি বিতর্কিত হয়ে যান। আলী (রা) উনার সম্পর্কে বলেছিলেন, আয়েশা (রা) এই যুদ্ধে অংশ গ্রহন দ্বারা শরিয়া লংঘন করেছেন কারন আল্লাহর রাসুলের স্ত্রীদের জন্য কোরানের আয়াত "তোমরা ঘরে অবস্থান করবে।" লংঘিত হয়েছে। কিন্তু পরবর্তী কালের ইসলামী চিন্তাবিদরা এক বাক্যে দাবী করেন, না। এর দ্বারা শরিয়া লংঘন হয় নি। যা হোক, এই যুদ্ধ উনাকে চরম বিতর্কিত করে তোলে।

জামাল যুদ্ধে অংশ গ্রহনকারী একজন সাহাবা আবু বাকরা। তিনি যুদ্ধ করেন আয়েশার পক্ষে। তার একটি হাদীস বেশ বিখ্যাত, "যে জাতি নারীর উপর শাসনভার অর্পন করে সে জাতির উন্নতি হয় না।" এই হাদীসটা নারী নেতৃত্বের বিরোধিতা করতে প্রায়ই উল্লেখ করা হয়। কিন্তু আবু বাকরা (রা) কেন এই হাদীস জানা সত্ত্বেও আয়েশা(রা)র পক্ষে যুদ্ধ করলেন? সে প্রশ্নই এই হাদীসের মর্যাদাকে দুর্বল করে দেয়।

মুসলিমদেরকে হাজার বার নারী নেতৃত্ব বিরোধী সবক দেয়া হলেও মুসলিমরা নারী নেতৃত্বকে কখনই অস্বীকার করে নি। মুসলিম সাম্রাজ্যে যে নারী রাজনীতিতে সবচেয়ে বেশী সফলতা পেয়েছেন তিনি হলেন ইলতুতমিশের কন্যা রাজিয়া। রাজিয়া একজন সুশাসিকা ছিলেন। ইলতুতমিশ দিল্লির বাইরে গেলে রাজিয়াকে মসনদের দায়িত্ব দিয়ে যেতেন। যেহেতু পরিবারের পুরুষ সদস্যরা ভোগবাদী ছিলেন, ইলতুতমিশ রাজিয়াকে মনোনীত করেন তার মেধা ও যোগ্যতার প্রক্ষিতে। কিন্তু রাজিয়া তার অনেক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন নি রক্ষনশীলদের বাধার কারনে। তার মধ্যে একটি ছিল অমুসলিমদের জন্য জিজিয়া কমানো। রাজিয়া রক্ষনশীলদের বাধা পাওয়ার অন্যতম কারন তার স্কার্ফের প্রতি অনীহা। তিনি মুসলিম সুলতানাদের প্রথাগত চাদর পড়েন নি। এক যুদ্ধে পরাজয়ের মাধ্যমে রাজিয়ার পতন ঘটে।

একালের নারী শাসকদের মধ্যে সবচেয়ে সফল বোধ করি গোল্ডা মেয়ার। তিনি ইসরাইল রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা ডেভিড বেন গারেনের ছিলেন ডান হাত। বুদ্ধিমতী গোল্ডা বুঝতে পারেন আরবদের বিরুদ্ধে ইসরাইলের জয়লাভ একমাত্র সম্ভব যদি আরবদের মধ্যে বিভেদকে জাগিয়ে তোলা যায়। যেহেতু আরব বিশ্বে গনতন্ত্র নেই এবং এসব দেশের রাজারা ভোগ বিলাসী, তাই বিভেদের কাজটা কঠিন হলেও অসম্ভব যে নয়, বুদ্ধিমতী গোল্ডা তা ভালই বুঝতে পারেন। সে লক্ষ্যে অবিচল থেকে তিনি জর্ডানের রাজার সাথে গোপনে দেখা করেন। জর্ডানের রাজা তাকে অপেক্ষা করার পরামর্শ দেন। গোল্ডা তাকে জবাব দেন, "২০০০ বছর ধরে কি আমরা অপেক্ষা করছি না?" গোল্ডার মিশন সফল হয় এবং ইসরাইল পৃথিবীর বুকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে গোল্ডা দায়িত্ব পালন করেন।

এতো গেল বাস্তবের নারী রাজনীতিবিদদের কথা। বাস্তবের বাইরে কল্পনার রাজনীতিও নারীর উপস্থিতিতে মূখর। আমি এর আগের পর্বে আমি আদিম কালের রাজনীতিতে ক্লিওপেট্রার মত অপরিসীম ক্ষমতাধর নারীর উদাহরন টেনেছিলাম। কিংবদন্তী রাজনীতিতে অতীতের আরেকজন আলোচিত নারী ছিলেন ট্রয়ের হেলেন। ক্লিওপেট্রা বাস্তবের নারী হলেও, ট্রয়ের হেলেন একজন মিথ, বা কাল্পনিক চরিত্র। কল্পনার হলেও হেলেন আলোচিত হয়েছেন ক্লিওপেট্রার মতই। কিন্তু ক্লিওপেট্রা ক্ষমতাধর, আর হেলেন ছিলেন ক্ষমতাহীন। প্যারিসের সাথে গৃহত্যাগ করলেও তিনি ট্রয়ের রাজ পরিবারে ছিলেন কার্যত বন্দী। প্যারিসসহ ট্রোজানরা যুদ্ধে জড়ান তাদের আত্মম্ভরিতার জন্য। হেলেন একটা অজুহাত মাত্র। অবশেষে এই রক্তক্ষয়ী যুদ্ধে স্পার্টানরা জয়লাভ করলে, স্পার্টার রাজা মেনেলিস হেলেনকে আবারো স্ত্রী হিসেবে ঘোষনা দেন। হেলেন ফিরে যান মেনেলিসের প্রাসাদে। হেলেনের শেষ জীবন ক্লিওপেট্রার মতই করুন। তাকেও বেছে নিতে হয় আত্মননের পথ। ৩৮ বছরের পরাজিতা ক্লিওপেট্রা আত্ম হননের সিদ্ধান্ত নেন যখন বিজয়ী অক্টেভিয়ান তাকে নগরীতে চুনকালি মেখে জনসম্মুখে অপমানজনকভাবে ঘোরানোর পরিকল্পনা করেন। অন্যদিকে হেলেনকে উৎখাত করেন তার সৎপুত্র এবং তিনিও আত্মহননের পথ বেছে নেন।

বাস্তব, কিংবা মিথ - কোনটাতেই রাজনীতি নারী শুন্য ছিল না। আগামীকালের পৃথিবীও সেরকম হবে বলেই আমার বিশ্বাস। সময়ই বলবে সে বিশ্বাস কতটুকু সঠিক।

joyonti's memory

চমৎকার একটা ঘুম দিয়ে উঠলাম। ফ্রেশ লাগছে। আয়েশে বসলাম ডেস্ক টপের সামনে। সামহোয়ার, প্যাচালী ভ্রমন শেষে চোখ বুলিয়ে নিলাম প্রথম আলোতে। গতানুগতিক ভাবে চোখ বুলিয়ে যাই খবরের শিরোনামে। হঠাৎ যেন ছন্দপতন। একি। একটি খবর কেড়ে নিল আমার সমস্ত মনোযোগ। রুদ্ধশ্বাসে দৃষ্টি নিবদ্ধ হয়ে রইল সে খবরের বর্ননায়। স্থানুর মত হয়ে রইলাম খবরটি পড়ে।

"জয়ন্তী হত্যা মামলায় আপিলের রায়ে আজম রেজার যাবজ্জীবন"

সময় যেন থমকে গেল।

আমি নিশ্চল হয়ে রইলাম। স্তব্ধ হয়ে গেলাম।

এক মিনিট।

দুই মিনিট।

নাকি পাচ মিনিট?

কতক্ষন জানি না। জানা নেই উত্তর।

হতবিহ্বল। নস্টালজিক হয়ে রই।

সে বিহ্ববলতা আমাকে নিয়ে যেতে চাইল ষোল বছর আগের কোন অতীতে, এক আলো ঝলমল দিনে। এক উচ্ছলতার আবেগে ভরপুর স্মৃতিময় মুহুর্তে। ফেলে আসা সে মুহুর্ত বার বার আমাকে হাত ছানি দিয়ে বলছে, "তুমি অনেক তো চেয়েছ। পেরেছ কি আমাকে ভুলতে।"

আমি তো ভুলতে চাই। আমি তো মনে করতে চাইনা সেই ঝলমলে অতীতকে যা দুঃসহ বর্তমান হয়ে আমাকে করে ব্যকুল, করে অস্থির।

তবু তো পারি না। বার বার চোখের সামনে এসে দাড়ায় আমার কৈশোর আর তারুন্য।

আর একঝাক প্রিয় মুখ।

সেই কবেকার জীবন।

তখন বুয়েটে একেবারে নূতন আমি নই। সেকেন্ড ইয়ার পার হয়েছি। বুয়েটের কঠোর ব্যস্তবহুল দিন গুলোর সাথে কিছুটা হলেও অভ্যস্ত আমরা হয়েছি। বুয়েটের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধু বান্ধবদের সাথে উপভোগ করি। স্টেজে "সন্নাসী উপগুপ্ত" এর নটীর ভূমিকায় ক্লাশমেট কাম বান্ধবী অভিনয় করছে।

"নগরীর দ্বীপ নিভেছে পবনে
দুয়ার রুদ্ধ পৌর ভবনে
নিশিথের তারা শ্রাবন গগনে
ঘন মেঘে অবলুপ্ত।"

স্টেজে বান্ধবীর নৃত্যনাত্যের পারফরম্যান্স দেখি আর সমালোচনা করি।

প্রায়ই এটা ওটা প্রোগ্রাম লেগেই থাকে। হয় বুয়েটে, নতুবা হলে। আমাদের বন্ধুদের বন্ধুত্ব আরো গাঢ় করে দেয়। এদিকে হাসি আনন্দে কাটানো সময়গুলোতে আরেকটি পালক যোগ হল। ক্লাশ থেকে হলে আসতেই ওয়ার্ডেন আপা বললেন, "তোমাদের রুমে নূতন একজন মেয়ে আসবে। প্রস্তুত থাকবে।"

তিনি আসলেন। রুমে ঢুকতেই দেখা হল।

আমার দিকে তাকিয়ে মিস্টি হেসে বললেন, "তুমি করে বলছি। দেখো আমি তোমাদের চেয়ে অনেক সিনিয়র। ৮৩ এর এইচ এস সি।"

আমি অবাক হয়ে তাকালাম। নীরব চোখের প্রশ্ন বুঝতে পেরে বললেন, "আমার পড়াশোনায় অনেক ব্রেক পড়েছে। কি ভূতে ধরেছিলো। বিয়ে করেছিলাম। আজ এই হাল। অনেক গ্যাপ পড়েছে।"

"আপা, আপনার নাম?"

"জয়ন্তী মুনশী। আর্কিটেকচার থার্ড ইয়ার।"

সেভাবে করেই হাস্যোজ্জ্বল জয়ন্তী আপার সাথে প্রথম পরিচয়। গুছিয়ে খুব সুন্দর করে কথা বলতেন। আমরা হা হয়ে উনার গল্প শুনতাম। উনি যে আমাদের সিনিয়র তা উনার আচরনে কখনই প্রকাশ পেত না। এমন কি উনার সাথে এডাল্ট জোকসও আমরা এনজয় করতাম। এমনিতে সিনিয়র আপারা আমাদের সাথে কিছুটা দূরত্ব রাখতেন। উনি কখনও তা করতেন না। উনার সাথে আমার মিল ছিল একটি জায়গায়। আমার মত তিনিও হলিক্রশ কলেজের ছাত্রী। গল্পের অনেকটা অংশ জুড়ে শুধু বুয়েটই থাকত না, থাকত কলেজের কথাও। কখন কি অভিজ্ঞতা - এইসব।

জম্পেস আড্ডা যাকে বলে। রাত হলেই আমার বান্ধবীরা চলে আসত আড্ডার লোভে। সে আড্ডার মূল আকর্ষন জয়ন্তী আপা। খুব সাধারন কথাও তিনি এত চমৎকার ভাবে বলেন যে আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। উনি বক্তা, আমরা শ্রোতা।

রাত বারটা বাজছে। পরের দিন ক্লাশ। নাহ, আমাদের কোন পরোয়া নেই।

এই আড্ডা খুব বেশী দিন টেকেনি। পরবর্তীতে জয়ন্তী আপা হলে অনিয়মিত হয়ে যান। ছোট ছেলে থাকায় তাকে বাড়ীতে থাকতে হত। আর এদিকে থার্ড ইয়ারের শেষে আমার হয় বিয়ে। সব মিলিয়ে ছত্রভংগ অবস্থা। সেই আড্ডা রয়ে যায় শুধু স্মৃতির উপকরন হিসেবে।

কতদিন কেটে গেছে। আফসানা মিমিকে পাওয়ার জন্য নাকি আজম রেজা খুন করে জয়ন্তী আপাকে। মিমির কথাও উকি দেয় মনের ভেতর। মিমির তখনকার স্বামী গাজী রাকায়েত বুয়েটে ইউনিয়নের পক্ষ থেকে দাড়ায় সংসদ নির্বাচনে। তার প্রচারনা চালাতে মিমি একবার ছাত্রী হলে পা রেখেছিলেন। ঘটনা প্রবাহের কি অদ্ভূত মিল। হায়, মালার পুতিগুলো কি করে একই সূতায় গেথে যায়!

সেই আড্ডা আজ নেই। নেই জয়ন্তী আপা। শুধু আমি, দূর প্রবাসে আজ এক রাশ স্মৃতির সমুদ্রে হাবুডুবু অবস্থায় ভাবছি ফেলে আসা জীবনের কথা। এক দুরন্ত অতীতের কথা। এক প্রানোচ্ছল জয়ন্তী আপার কথা।

আল্লাহ উনাকে জান্নাত বাসিনী করুন। এই দোয়াটুকু রইল শুধু।

Wednesday, April 29, 2009

যাত্রাপথের ক্লান্তি

দেশে যাওয়াটা আমার জন্য সবসময়েই বেশ ঝামেলাপূর্ন। ছেলে মেয়ে কর্তা এবং আমার নিজের - সবার সব রকম ব্যবস্থা ঠিক আছে কিনা তা নিশ্চিত করাটা এক ব্যপক আয়োজনের বিষয়। কতদিন বাচ্চাদের ক্লাশ মিস যাবে, সেটার পূরন কি করে হবে - এটা যেমন একটা বড় মাথাব্যথা, অন্যদিকে টিকেট ঠিক আছে কিনা, ব্যগেজ গোছানো - এসব আরেক ঝক্কি। সবকিছুর আয়োজন সুচারুভাবে সম্পন্ন করার পেছনে থাকে একটাই উদ্দেশ্য। কিছু দিনের জন্য আমাদের প্রিয়জনদের সংগ লাভ। আর আমার সন্তানদের জন্য উৎসের সন্ধান।

সেবার বাংলাদেশে যাওয়ার পথে ঘটল বিপত্তি। যখন বোর্ডিং পাস নিলাম তখন দেখলাম দুবাই থেকে আমরা আলাদা হয়ে গেছি। মানে, সবার সিট একসাথে হয় নি। একজনকে আলাদা বসতে হবে। আমার ছেলে মেয়ে দুটোই খুব বেশী রকম বাবা ভক্ত। বিশেষত মেয়ের ভক্তি অতিরিক্ত। সেজন্য আমি কর্তাকে বললাম, প্লেনে তো এরা সবসময় বিরক্ত হয়ে থাকে। সেজন্য এরা না হয় তোমার সাথে থাকুক। আর আমি এই পাশের সিটে বসি।

সেভাবেই ফয়সালা হল। লাগেজ ব্যাগ মাথার উপরে উঠিয়ে সুস্থির হয়ে বসে পাশ ফিরে তাকিয়ে প্রতিবেশী যাত্রীকে দেখতে চাইলাম এবার। আপাদ মস্তক বোরখা এবং নেকাবে আচ্ছাদিত একজন। আমি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলাম। পশ্চিমে থেকে থেকে পশ্চিমের কালচারে খুব বেশী রকমের অভ্যস্ত হয়ে গেছি। পরিচিত অপরিচিত সবার দিকে হাসি ছুড়ে দেই। আমার হাসিতে অবগুন্ঠন ধারিনী বোধকরি আশ্বস্ত হলেন। নেকাব সরালেন তিনি। দেখলাম শ্যামলা বর্নের মাঝবয়েসী নারী। তিনিও হাসছিলেন। আমি অবাক হলাম। কারন, তার সে হাসি চেহারা থেকে বিষাদের ছায়া দূর করতে পারেনি। তিনি কিছু বলার আগেই আমি বুঝলাম তিনি আসলে একা। খুব বেশী একা। এই বিষন্নতা তার একাকীত্বের বিষন্নতা।

নীরবতা আমিই ভাংগলাম।



"দেশে যাচ্ছেন কি অনেক দিন পরে?"



"হ্যা। এই আমার প্রথম দেশে যাওয়া।"



"দুবাইতে আছেন কতদিন।"



"এগার বছর।"



"এগার বছরে একবারও দেশে যান নি।"



"ভিসা নিয়ে ঝামেলা হচ্ছিল। তার পরে জেল খাটলাম।"



"জেল? কেন, জেল খাটতে হল কেন?"



"পার্লারে কাজ করতাম। সেই পার্লারের মালিক মহিলা আমাকে জেলে দিয়ে দিল।"



"কিন্তু কেন?"



"অনেক রকম কাজ করতে বলত। সেসব কাজ আমি করতে চাইতাম না। চুক্তিতেও সেটা ছিল না।"



আমি আরেকবার বুঝলাম মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের মানবাধিকার কতটা লংঘিত। পশ্চিমে এরকমভাবে বিদেশীদের বৈষম্য দেখাতে সাহস করে না কোন এমপ্লয়ার।



"তারপরে দেশে আপনার কে কে আছে?" আমি কথোপকথন চালিয়ে গেলাম।



"ছেলে আর মা। ছেলে এখন ফাইভে পড়ে।"



"ছেলের বাবাও কি আপনার সাথে দুবাই থাকে?"



"না, তিনি আমাদের সাথে নেই। অনেক আগেই আলাদা হয়ে গিয়েছেন।"



"কবে ছাড়াছাড়ি হল?"



"বিয়ের খুব বেশীদিন পরে নয়। আমি গ্রামে থাকতাম। তিনি শহরে চলে গেলেন। সেখানে এক মেয়ের সাথে পরিচয়। সেই মেয়েকে বিয়ে করল।"

আমি কিছুক্ষন চুপ করে রইলাম।



আমার প্রতিবেশীনি নিজে থেকেই শুরু করলেন, "তার বিয়ের খবর পেয়ে আমি আর দেশে থাকিনি। তখন দুবাইতে নারী শ্রমিক নিচ্ছিল। আমি তাদের সাথে চলে এলাম দুবাই। ছেলেকে রেখে এলাম মায়ের কাছে। এরপর তো ভিসা সমস্যাতে আটকে গেলাম। অবশেষে ভিসা ঠিক হল এই কয়দিন আগে। সেজন্য গত এগার বছরে আর দেশে যাওয়া হয় নি।"



আমি এক মনে তার কথা শুনছিলাম। আস্তে আস্তে তিনি যখন তার বিদেশ আসার কাহিনীটি বলছিলেন তখন আমার মনে পড়ছিল ফরেস্ট গাম্প ছবির কথা। ছবির ফরেস্ট গাম্প, মানে টম হ্যাংকসকে ছেড়ে তার বাল্য বান্ধবী জিনি যখন চলে যায়, ফরেস্ট তখন সে প্রত্যাখ্যান সহ্য করতে পারেন নি। পালিয়ে যেতে চান শহর ছেড়ে, নিজের জীবনের আজন্ম পরিচিত সবকিছুকে পেছনে ফেলে। দৌড়ুতে শুরু করেন। দৌড়ুতে থাকেন, দৌড়ুতে থাকেন। তার দাড়ি গোফ বড় হয়ে জংগল হয়ে যায়। তিনি তবু দৌড়ুতে থাকেন। বিশাল দাড়িতে আচ্ছাদিত এই ফরেস্টকে মানুষ দেখে বিষ্ময় প্রকাশ করে। তবু ফরেস্ট থামে না। এই বোরখাবৃত নারীও যেন তার সবকিছুকে পেছনে ফেলে প্রবাসে এসেছেন সে প্রত্যাখ্যানকে বিস্মৃতির গহ্বরে ঠেলে দেবার জন্যে।

কল্পনা ছেড়ে আমি আবার ফিরে আসি বর্তমানে। জানতে চাইলাম, "আর বিয়ের কথা ভাবেন নি।"

"না। আর কখনও ভাবি নি।"

"এখন তো বিয়ে করতে পারেন।"



"এখন? ছেলে তো অনেক বড় হয়েছে। আসলে আর ইচ্ছে নেই।"



তিনি চুপ করলেন। নীরবতা নেমে এল আমাদের মাঝে। বলার মত আমি কিছু পেলাম না। অবগুন্ঠন ধারিনীও নির্বাক। সিটের পাশে ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি দেখতে চাইলাম চলমান মেঘগুলোকে। কিন্তু বাইরের সিটে থাকায় আমার পক্ষে তা সহজ হল না। মেঘের রাজ্যে হারিয়ে যাবার পথে তা কাটা হয়ে রইল।

কতক্ষন এভাবে পার করলাম জানি না। হঠাৎ সম্বিত ফিরে পেলাম কর্তার ডাকে।

"আসো এদিকে। একটা ব্যবস্থা হয়েছে। পাশের সীট খালি হয়েছে। এখানে চলে এসো।"

দেখলাম মেয়ের পাশের সীটটা খালি হয়েছে। কি করে কি ব্যবস্থা হল, সেখানকার প্যাসেন্জ্ঞার কোথায় গেলেন, তা আর জানতে চাইলাম না। আবারও মিষ্টি হেসে অবগুন্ঠন ধারিনীর কাছ থেকে বিদায় নিলাম। ঘুমন্ত মেয়ের পাশে গিয়ে বসলাম। খুটিয়ে দেখতে শুরু করলাম সবার সব কিছু ঠিক আছে কিনা।

সব দেখা শেষ করে সুস্থির হয়ে বসতেই আমারো পেল ঘুম। একঘুমে আমিও আমার মেয়ের মত কাটিয়ে দিতে চাইলাম বিরক্তিকর যাত্রাপথের ক্লান্তি। ঘুম ভাংগল অনেক দেরীতে। গন্তব্যে প্রায় পৌছে যাবার সময়ে। প্লেন যখন রানওয়ে স্পর্শ করল আমরা তখন উৎফুল্ল। নামার সময় মনে চলে এল ক্ষনিক আগের পরিচিত সেই শ্যামলা অবগুন্ঠন ধারিনীর কথা। মাথার উপর থেকে লাগেজ নামাতে নামাতে এপাশ ওপাশ ফিরলাম। নাহ, কোথাও তিনি নেই।

হায়, কি ভুল করলাম। তার নামটাও তো আমার জানা হল না।

Tuesday, March 3, 2009

post

"লোকে বলে দুঃখ ছাড়া সুখ মেলে না
এক জীবনে সুখী হয় বল ক'জনা।"

গাড়িতে প্যাসেন্জ্ঞার সীটে বসে এক মনে গানটা শুনতে শুনতে আচমকা নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার। একমনে তাকিয়ে থাকি দিগন্তের পানে, যতদূরে চোখ যায়। পথের ক্লান্তি আমায় আরো বেশী একা করে দেয়। ভাবনার গহীন সাগরে মন্থন করে নিজেকে নিজে হরেক রকম প্রশ্ন করতে থাকি। অব্যহত ব্যর্থতায় ভারাক্রান্ত এই আমার মন কি কখনও সুখের ছোয়া দেখবে? সুখের কি কোন রং আছে? নীল, অথবা সাদা। অথবা পাখির নরম পালকের মত প্রশান্তিময় কোন চাওয়া যা মনকে স্থির মৌন আনন্দে অবগাহিত করে?

আনমনে ভাবতে ভাবতে কিছুটা সময় পেরিয়ে যায়। পাশে ড্রাইভিং সীটে আমার কর্তা বোধকরি আমার নীরবতা দেখে বিরক্ত হন। আমার এই অন্যমনস্ক হয়ে যাওয়া তার বরাবর অপছন্দের একটি বিষয়। এতদিনেও অভ্যস্ত হয় নি। তবে আজ একটু বেশীই অসহিষ্ণু। আমার মনোযোগ আকর্ষনের মোক্ষম অস্ত্র ছুড়ে দিল।

"জানো, ছেলের পরীক্ষার রেজাল্ট এসেছে।"

আমার নীরবতা ভেংগে যায়। ফিরে তাকাই, "জানি না। কি হয়েছে।"

"এবার অংকে আগের মত এত ভাল করে নি। তবে ইংরেজীতে ভাল করেছে।"

"প্রোগ্রামে কোয়ালিফাই করবে?"

"হ্যা। দুটোতেই।"

আনণ্দে আমার চোখে জল চলে আসে। কত দিনের সাধনা। গত দুই বারের কোনবারই সে ইংরেজীতে কোয়ালিফাই করেনি। আমি আশা ছেড়ে দিয়েছিলাম প্রায়। এবার শেষ পর্যন্ত টিকলো। অথচ এবার সে স্কুলে না গিয়ে আমার কাছে পড়ছে।

যে প্রোগ্রামে যাবে সে প্রোগামটা বেশ প্রেসটিজিয়াস। প্রশ্ন থাকে দুই গ্রেড উপরের লেভেলের। অর্থাৎ ক্লাস সিক্সের পরীক্ষা হলে ক্লাস এইটের প্রশ্ন থাকবে। আমাদের এলাকায় মাত্র একজন ছেলে এই প্রোগ্রামে টিকেছে। সে আবার তার নিজের স্কুলে ম্যাগনেট প্রোগ্রামে আছে।

মুহুর্তে আমার মন আনন্দে ভরে যায়। এ যে কতবড় স্বপ্ন পূরন। ভুলে যাই এই মুহুর্ত ক্ষন আগেই আমার ভিতরটায় ছিল এক মরুদুপুরের কাঠ ফাটা রৌদ্র। চৈত্রের কাঠফাটা দুপরে যেন শান্তির বারতা নিয়ে এল এক লহমা বৃষ্টি। সে বৃষ্টিতে যেন আবারো সতেজ হল মৃতপ্রায় বনানী, ফিরে পেল সবুজ রং।

এই আনন্দের রেশ নিয়ে এখনও আছি। সময় যাতে আজকের এই মুহুর্তক্ষনের সুখানুভূতিকে কেড়ে নিতে না পারে। ম্লান না করতে পারে এই সুখময় স্মৃতিকে। তাই ব্লগের পাতায় এই ক্ষনটুকুর চিহ্ন রাখতে চাইলাম,

"আজ সৃষ্টি সুখের উল্লাসে
মোর মুখ হাসে মোর চোখ হাসে
মোর টগবগিয়ে খুন হাসে।

আজকে আমার রুদ্ধ প্রানের পল্ললে
বান ডেকে ঐ আসল জোয়ার
দুয়ার ভাংগা কল্লোলে।"

Friday, October 17, 2008

বুয়েটে আমার দেখা রাজনীতি

আমেরিকা প্রবাসী লেখক উম্মু আবদুল্লাহ র বুয়েটের রাজনীতি সম্পর্কের লেখাটি পড়ুন...


বুয়েটে আমার দেখা রাজনীতি
-উম্মু আবদুল্লাহ

রাজনীতির সাথে আমার প্রথম পরিচয় বুয়েট জীবনে। এখানেই জীবনে প্রথম সক্রিয় রাজনীতি প্রত্যক্ষ করি। আমার সময়টা ৯০-৯৫ সালের। ক্লাশ শুরু হয় ৯০ এর একেবারে শেষের দিকে। সে সময়টা এরশাদ পতনের আন্দোলনের জন্য বিখ্যাত। বুয়েটেও চলছিল সক্রিয় আন্দোলন। ফলে সেসময় বুয়েটের বাতাস ছিল রাজনীতির আমেজ ক্লিষ্ট। তাই রাজনীতির ব্যপারে আমি অনাগ্রহী হলেও রাজনীতির অনেক টুকরো ঘটনা স্মৃতিতে ঠাই করে নিয়েছে দৃঢ়ভাবে।

বুয়েটে ক্লাশ শুরু হতেই নূতন ছাত্র/ছাত্রীদের মনোযোগ পাওয়ার জন্য ছাত্র সংগঠনগুলো বিভিন্নরকম নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করে থাকত। কোন কোন অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীরা নিজেরা প্রোগ্রাম করত। আবার কখনও কখনও ব্যান্ড নিয়ে আসত। আমাদের সময়টাতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এতটা প্রকট ছিল না। সংগঠনগুলোর কর্মীরা চাদা তুলে এসব প্রোগ্রামের আয়োজন করত। কেন্দ্র থেকে খুব বেশী সাহায্য পাওয়া যেত না। যাবে কি করে, তখন চলছিলো এরশাদের সামরিক শাসন। দলগুলোর আর্থিক অবস্থা ছিল বেশ নাজুক।

ব্যক্তিগত ভাবে রাজনীতির খবরাখবর নিয়মিত রাখলেও বুয়েটের ছাত্র রাজনীতি আমাকে কখনই আকর্ষন করে নি। আমি বুয়েটে ভর্তি হবার পর পর সেবারের ইউকসু ইলেকশনটা বেশ গুরুত্বপূর্ন ছিল। ভর্তি হলেও তখনো আমরা ক্লাশ শুরু করিনি। পত্রিকায় পড়তাম সব খবর। ৯০ এর আন্দোলনের পিক অবস্থা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের নির্বাচনের ফল বেশ গুরুত্ব বহন করছে তখনকার জাতীয় রাজনীতিতে। এদিকে বি এন পি, জামাত ছাড়া বাকী রাজনৈতিক দলগুলো ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এক হয়েছে। ফলে বি এন পি পড়েছে কিছুটা বেকায়দায়। ঢাকা মেডিকেল কলেজে শক্ত অবস্থান সত্ত্বেও ছাত্র দল হেরেছে সংগ্রাম পরিষদের কাছে। ডাকসুতেও ছাত্রদলের পরাজয়। তবে ভাল সাংগঠনিক ভিত্তি থাকার ফলে বি এন পির বেশ সম্মানজনক পরাজয় হয়েছিলো। কিন্তু তা হলেও পরাজয় তো পরাজয়ই। ইউকসু ইলেকশন সেবারে তাই ছিল অস্তিত্বের লড়াই।

এরই মধ্যে হল ইউকসু নির্বাচন। বি এন পির দুর্গ বলে খ্যাত বুয়েট খালেদা জিয়াকে এনে দিল আস্থা। সাতটির মধ্যে চারটি সংগ্রাম পরিষদ নিয়ে নিলেও প্রেস্টিজিয়াস ভিপি সহ তিনটি ধরে রাখে বি এন পি। ভিপি হন ছাত্রদলের সাগর। এই নির্বাচনের ফল খালেদা জিয়াকে করে তোলে আস্থাশীল।

এর পরের রাজনীতির ইতিহাস কি মনে আছে আপনাদের? সেই ৯০ এর কথা? ছাত্রী মিছিলে হামলা, ডা: মিলন হত্যা, প্রতিদ্বন্দী হত্যাসহ বিভিন্ন কুকর্মের কুখ্যাত অভি নীরু বাহিনীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। ঢাবি থেকে তাড়া খেয়ে তারা আশ্রয় নেয় বুয়েটের হলগুলোতে। কি যে ভয়ংকর অবস্থা। ছেলেগুলো থাকে আতংকে অস্থির। দেখে আমরাও আতংকিত হয়ে যাই। বুয়েট তখন অত্যন্ত নাজুক অবস্থায়। প্রতিদিনই মিছিল হচ্ছে। কে কখন গুলিবিদ্ধ হয় কে জানে। সেটা জেনেও সবাই মিছিলে যায়। টিচাররা কালো ব্যাজ পড়ে ক্লাশ নেন। বুয়েটে ক্লোজড সাইন ডাই হয়েছে কয়েকবার। মুহুর্তের মধ্যে হল খালি করতে বলা হয়। সেবার মেয়েদের কি অবস্থা। কয়েক ঘন্টার নোটিশ দিয়ে হল খালি করতে বলা হয়। যোগাযোগ ব্যবস্থা সব জায়গায় উন্নত ছিল না। খুব কষ্ট হয়েছে অনেকের নিজের বাড়ী যেতে।

এরশাদ সরকারের পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রান ফিরে আসে ক্যাম্পাসে। ১৪ মাসে আমরা শেষ করি ফার্স্ট ইয়ার। কয়েক মাস ছিল বন্ধ। যা আমরা এরশাদ ভ্যাকেশন নাম দিয়েছিলাম। সেকেন্ড ইয়ারে আবার শুরু হয় ইউকসু নির্বাচনের বাজনা। প্রতিদ্বন্দী ছাত্র সংগঠন গুলো মেতে উঠে রাজনৈতিক প্রচারনায়।

এর মধ্যে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। বুয়েটে ইউকসুর ভিপি সহ সাতজন পানিতে ডুবে মারা যায়। তার ফলে বুয়েটে বেশ কিছু দিন ছুটি পাই। বি এন পির রুহুল ভাই ক্যাম্পাসে খুব প্রিয় মুখ ছিলেন। ভূপেন হাজারিকার গান গাইতেন। আমি এখনও তাকে মনে করতে পারছি। তিনি স্টেজে গান গাইছেন, \"গংগা তুমি বইছ কেন?\" তার মৃত্যু সবাইকে বেশ নাড়া দেয়। সব ছাত্র সংগঠনের সবাই মিলে স্মরনিকা বের করে। তার মৃত্যু বুয়েটের একটি হৃদয় বিদারক ঘটনা।

এর পরবর্তী ইউকসু নির্বাচনে হয়ত বা সিম্প্যাথি ফ্যাক্টর কাজ করে থাকবে এই শোকাবহ ঘটনা। ছাত্রদল আশাতীত ভাল করে ইউকসুতে। এক এজিএস পদটা ইউনিয়নের টিটুভাই নিয়ে যান। বাকী ৬টি সহ হল সংসদের প্রায় অধিকাংশ ছাত্রদলের দখলে। ছাত্রী হলেও বি এন পি খুব ভাল করেছিল। অথচ ছাত্রী হল মূলত ইউনিয়ন বেসড। আর টিটু ভাই এর ব্যক্তি ইমেজ ছিল বেশ ভারী। তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত, মেধাবী। ব্যক্তি ইমেজই তার সাফল্যের কারন বলে আমার বিশ্বাস।

বুয়েটে যে ছাত্র সংগঠনটির অবস্থা ছিল সবচেয়ে নাজুক - তা ছিল ছাত্র লীগ। কোন মেধাবী, বাগ্মী, যোগ্য ছাত্রকে এই সংগঠন করতে দেখেছি বলে মনে পড়ছে না। আমার সবচেয়ে কাছের বান্ধবী আবার ছাত্রলীগের অনুসারী। সে তখন তার সমস্ত প্রতিভা খরচ করে ছাত্র লীগের উন্নয়নের জন্য। ছাত্রলীগের মিছিলগুলোতে সবার আগে সে এবং আরেকটা বান্ধবী থাকত। আমরা তিন তলা থেকে দেখতাম। আর সবচেয়ে যেটা মজা লেগেছিলো তা হল ইলেকশনের সময় ছেলেদের হলে গিয়ে তার ফুল দিয়ে সবাইকে অভ্যর্থনা দেয়া। বুয়েটের রক্ষনশীল পরিবেশে কিছুটা হলেও তা নিয়ে কথা উঠেছে। আর সে নিজেও বেশ রক্ষনশীল। কিন্তু রাজনৈতিক আদর্শের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। তার এত ত্যাগের ফলে বুয়েটে ছাত্র লীগ কিছুটা হলেও প্রতিষ্ঠিত হতে পেরেছিল। ড্রাগ এডিক্ট সর্বস্ব দল বলে মনে হত না আর।

ছাত্র লীগকে বুয়েটের দুর্বলতম ছাত্র সংগঠন বলে উল্লেখ করেছি। এতে কোন ভুল আছে বলে মনে করি না। একমাত্র সংখ্যালঘু কিছু ছাত্র ব্যতীত সাধারন ছাত্রদের মাঝে লীগের কোন জনপ্রিয়তা কখনও দেখিনি। যে জনপ্রিয়তা ইউনিয়ন, ছাত্রদল, এমন কি জাসদের পর্যন্ত ছিল। তবে ছাত্র লীগের একটি রাজনৈতিক পদক্ষেপের কথা স্মৃতিতে অম্লান। সে ঘটনা ছাত্রলীগকে লাইম লাইটে নিয়ে এসেছিলো। তখন বুয়েটে কনভোকেশনের আয়োজন চলছে। স্মরনকালের প্রথম কনভোকেশন। বেশ বড় সড় আয়োজন। প্রেসিডেন্ট আসবেন। সবাইকে সার্টিফিকেট দেবেন। এই কনভোকেশনের সময় প্রেসিডেন্টের বুয়েট সফরকে কেন্দ্র করে শুরু হল ক্যাম্পাসে ছাত্র লীগের প্রতিবাদ মিছিল, আন্দোলন।তাদের দাবী রাজাকার রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসকে প্রতিহত করতে হবে। নইলে কনভোকেশন করতে দেয়া হবে না। আমরা রুদ্ধ শ্বাসে অপেক্ষা করছি কি হয় দেখার জন্য। সত্যিই কি কনভোকেশন পন্ড হবে? না, তা হয় নি শেষ পর্যন্ত। প্রেসিডেন্ট বিশ্বাস আসেন নি। বুয়েট কর্তৃপক্ষের অনুরোধে কনভোকেশনে প্রধান অতিথি হন খালেদা জিয়া। বুয়েট কর্তৃপক্ষ কনভোকেশন নিয়ে কোন ঝামেলায় জড়াতে চান নি। আর এদিকে রাজাকার প্রেসিডেন্টকে প্রতিহত করার কৃতিত্ব দাবী করে ছাত্রলীগ বাহবা কুড়ানোর চেষ্টা চালায়। সেসময়টা ক্যাম্পাসে লীগের কর্মকান্ড ছিল চোখে পড়ার মত।


আগেই বলেছি ক্যাম্পাসে ছাত্রদলের নেতৃত্বই ইউকসুতে বেশী সংখ্যায় প্রতিনিধিত্ব করেছে। তবে ছাত্রদলের নেতৃত্ব নিয়ে স্ক্যান্ডাল একেবারে কম ছিল না। বিশেষত এক বি এন পি সাংসদের নামে স্ক্যান্ডাল শুনেছিলাম সে নাকি টেন্ডারের হিসাব মেলাতে পারছিল না। যার ফলে কতৃপক্ষ তার সার্টিফিকেট আটকে দেয়। পরে হিসাব মেলানোর পর তার ডিগ্রি দেয়া হয়। এটা শুনে আমার বেশ অবাক লেগেছিল। উনাকে আমি দেখেছিলাম বেশ ভদ্র হিসেবে। এত ভদ্র একজনের বিরুদ্ধে কি করে এমন অভিযোগ উঠতে পারে?

বুয়েটের শক্ত প্রশাসনের কারনে ভাংচুরের রাজনীতি খুব বেশী হতে পারে নি কখনই। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। শিবিরের কিছু ছেলের বিছানা বই পোড়ানো হয়েছে। যেটা বুয়েটের জন্য লজ্জাকর। সব সময় এসব ঘটনার সঠিক বিচার করা সম্ভব নয়। কিছু ঘটনা বিচারের বাইরে রয়ে যায়।

আরো অনেক কিছুই মনে পড়ছে এখন। মনে পড়ছে বুয়েটের সাংস্কৃতিক অনুষ্ঠান গুলোর কথা। ইউকসুর সার্থকতা এখানে। বেশ ভাল রকম প্রোগ্রাম করত ইউকসু। একবার কোন এক প্রোগ্রামে নূরুল উলা স্যার এসেছিলেন। প্রোগ্রামটা অবশ্য ইউকসুর ছিল কিনা তা মনে করতে পারছি না। তিনি মুক্তিযোদ্ধা এবং সেই অভিজ্ঞতার বলছিলেন। তার এক ফাকে তিনি বুয়েটের পরিবেশের বেশ প্রশংসা করছিলেন। ৭১ এর স্বাধীনতা যুদ্ধের পর পর যখন ঢাকা বিশ্ব বিদ্যালয়ে দালাল ধর দালাল মার দালাল খোজ এরকম অভিযান চলছে, তখন বুয়েট নাকি একদম শান্ত। বুয়েটে পাকিস্তানপন্থীরা কখনই মুক্তিযোদ্ধা শিক্ষকদের বিরক্ত করে নি, আবার উনারাও কখনও পাকিস্তানপন্থীদের উপর চড়াও হন নি। বুয়েটের এই পরিবেশ সব সময়ই সমঝোতাপূর্ন।

রাজনীতি থেকে দূরে থাকাটাই আমি পছন্দ করেছি সারা জীবন। তবুও ছাত্র সংগঠন গুলো নির্বাচনের প্রস্তুতি হিসেবে যখন বিভিন্ন ব্যান্ড দল ভাড়া করত, তখন আমিও যেতাম বুয়েট অডিটোরিয়ামে। সেই আলো আধারি পরিবেশে ব্যান্ডগুলোর গান শুনতে খুব ভাল লাগত। যত শক্তিশালী সংগঠন তত নামকরা ব্যান্ড আনা হত। ছাত্র দলের পক্ষে বেশ বড় আয়োজন সম্ভব হত। ফিড ব্যাকের মাকসুদ ছিল একটা আকর্ষন। আমার কাছে আবার তাকে অসহ্য লাগত। কিন্তু তার প্রোগ্রাম বুয়েটে খুব জনপ্রিয় ছিল। আমি অবশ্য তওবা কেটে থার্ড ইয়ার থেকে আর কোন ব্যান্ডের প্রোগ্রামে যাই নি। তখন থেকে গান শোনা, টিভি দেখা খুব কমিয়ে দেই।


শেষ একটি স্মৃতি কথা দিয়ে ইতি টানছি আমার বুয়েট রাজনীতি বিষয়ক স্মৃতিচারন। বুয়েটে শক্ত প্রশাসনের মাঝেও শিবির বিরোধিতা কিছু কম ছিল না। শিবিরকে কোন কর্মকান্ড চালাতে দিত না বামপন্থী ছাত্ররা। তো সেরকম একজন বামপন্থী ছেলে ছিল আবার আমার ক্লাশের। সে শিবির বিরোধিতার জন্য বিখ্যাত ছিল। তার ফলে শিবির কর্মীরা সবাই তাকে ভাল মত চিনত। বুয়েট শেষে পরবর্তীতে ছেলেটার বিয়ে হয় আমার খুব ঘনিষ্ঠ এক বান্ধবীর বোনের সাথে। সেই বান্ধবী আর তার বোনের ফ্যামিলি আবার মোল্লা টাইপ। জামাত ঘেষা হতে পারে, আমি ততটা জানি না। ঘটনাক্রমে একবার সেই বান্ধবীর বাসায় আবার ছেলেটির সাথে দেখা হয় আমার। দেখি সে পুরো অন্যরকম হয়ে গিয়েছে। অসম্ভব ধার্মিক হয়েছে। শিবিরের প্রতি পুরোনো বিরূপভাব তেমন একটা নেই। অনেক সহনশীল হয়েছে। এদিকে সেই আসরে আবার উপস্থিত ছিলেন তখনকার সময়ের বুয়েটের শিবিরের প্রেসিডেন্ট। তিনিও ভালই চিনতেন এই ছেলেকে। আমি উনাকে জানালাম ছেলেটির অভাবনীয় পরিবর্তনের কথা। আমার মত উনিও খুব অবাক হয়েছিলেন। এরকম পরিবর্তন খুব অপ্রত্যাশিত। মানুষ যে কিভাবে বদলায় তা দেখলে হতভম্ব হতে হয়। মানুষ আল্লাহর এক অদ্ভূত সৃষ্টি।

অনেক ঘটনার থেকে এই কয়টি তুলে দিলাম আজ। বাকীগুলো পরে হবে।

লেখক, আমেরিকা প্রবাসী

Monday, August 18, 2008

back up post - 3

ধড়াম করে মাঝারী সাইজের একটা খাদে গাড়ীটা পড়ল। দুলে উঠল পুরো গাড়ী। আমি ভয় পেয়ে আতকে উঠলাম। হায় হায়। চাকা কি পাংচার হল? চাকা পাংচার হলে বাসায় যাব কি করে?

কিছুদুর ড্রাইভ করে বুঝলাম আমার আশংকা অক্ষরে অক্ষরে সত্যি। চাকা পাংচার হয়েছে মাঝ রাস্তায়। একটা ঠান্ডা শীতল স্রোত আমার ভেতর দিয়ে বয়ে গেল। কি করে বাসায় ফেরব এবার। এই এক বছরের কম বয়েসী মেয়ে নিয়ে? সাড়ে পাচের ছেলে নিয়ে?

কোন মতে রাস্তার একপাশে গাড়ীটা পার্ক করলাম। আল্লাহ আল্লাহ করে পার্স চেক করলাম। "ট্রিপল এ"র কার্ডটা পাওয়া যায় যদি। সেটা পাওয়া গেলে তাও একটা গতি হয়। সেক্ষেত্রে ওদের কল করে গাড়ীর একটা হিল্লা করা যায়। কিন্তু হতাশ হলাম। নাহ, কপাল সব দিক দিয়ে খারাপ। পার্সে কার্ড নেই। কার্ডটাও ফেলে এসেছি। এমন কি সেল ফোনও আনিনি। আহাম্মকীর চূড়ান্ত।

মাথা ঠান্ডা রেখে ভাবতে চাইলাম। কি করতে পারি এখন? দেখলাম, একটা অসম্ভব সম্ভাবনাই শুধু সামনে একমাত্র অপশন। হেটে কারো বাড়ী যাওয়া। সবচেয়ে কাছের যে প্রতিবেশী তার বাসায় যেতেও কমপক্ষে আধা ঘন্টা নেবে। এই গাড়ীবহুল ব্যস্ত রাস্তা দিয়ে কি করে আমি দুই বাচ্চা নিয়ে হাটব। ভাবতে ক্লান্ত বোধ করলাম। কিন্তু উপায় নেই। সেটাই করতে হবে। রওনা হবার প্রস্তুতি নিলাম। মেয়েকে কোলে নিলাম। ছেলেকে বললাম, আমার জামা ধরে হাটতে।

শুরুর প্রস্তুতি নিতেই একটা কান্ড ঘটল। সাই করে একজন আমার পাশে এসে গাড়ী পার্ক করল। গাড়ীর দরজা খুলে বলল, "কি, চাকা পাংচার?"

"হ্যা" আমি মাথা নাড়লাম।

"তোমার স্পেয়ার চাকা আছে।"

"থাকতে পারে। আমি চেক করিনি।" জবাব দিলাম।

"চাবি দাও। ট্রাংক খুলব।"

চাবি দিলাম। সে স্পেয়ার চাকা বার করল। আমার দিকে তাকিয়ে হেসে বলল, "আধা ঘন্টা লাগবে চাকা বদলাতে। অপেক্ষা কর।"

"কি বলছ? তুমি বদলাবে? এত কষ্ট করবে?"

"তুমি আমার বোনের মত। তোমার জন্য না হয় এইটুকু করলাম।"

আমাকে বিষ্ময়ে ফেলে দিয়ে সে ম্যানুয়ালী চাকা বদলানো শুরু করল!!! কি কষ্টের সে কাজটি। একটা অজানা অচেনা কারো জন্য কেউ এরকম করতে পারে - এ তো শুধু নাটক গল্পেই হয়ে থাকে। বাস্তবে কি কখনও হয়?

বাস্তবে হল। কোন উল্লেখ যোগ্য টুলস ছাড়া ম্যানুয়াল লেবারে সে স্পেয়ার চাকা লাগাল। আমি দাড়িয়ে দেখলাম। কথার ফাকে ফাকে জানলাম আফ্রিকা থেকে এখানে সে এসেছে ভাগ্যের সন্ধানে। মুসলিম। এখনও খুজছে কাজ। সুবিধা করতে পারেনি।

পেরিয়ে গেল বেশ খানিক ক্ষন। লাগানো হয়ে গেল চাকা। এবার বলল, "তুমি যাও আমি পেছনে পেছনে আসছি। আগে চালিয়েছ স্পেয়ার চাকা।"

"না।"

"তিরিশের উপরে স্পীড উঠাবে না।"

আমি মাথা নাড়লাম। আস্তে আস্তে স্টার্ট দিয়ে চালানো শুরু করলাম। ভেতরে ধুক ধুক শব্দ হতে লাগল। কতক্ষন পরে বাসায় পৌছলাম। দেখলাম, বাসায় শেষ পর্যন্ত পৌছুতে পেরেছি। কেমন অবিশ্বাস্য মনে হল।

নেমেই দেখলাম ছেলেটার গাড়ীও পেছনে এসে থেমেছে।

ধন্যবাদের কথা প্রথমে মনে এল। কিন্তু পারলাম না তাকে ধন্যবাদ দিতে। ছোট খাটো সাহায্যে ধন্যবাদ দেয়া যায়। কিন্তু জনবহুল রাস্তায় গড়ী থামিয়ে টুলস ছাড়া ম্যানুয়ালী স্পেয়ার চাকা লাগিয়ে যে ছেলে পিছে অনুসরন করে আসে আমি ঠিকভাবে পৌছেছি কিনা তা দেখার জন্য, সে ছেলেকে ধন্যবাদ জানানো যায় না। তাকে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম কি তা আমার জানা নেই।

এবার বাসায় ফেরার পালা। "চল আমার বাসায়", বলতে চাইলাম।

কিন্তু বাধা দিল আজন্ম লালিত সংস্কার। খালি বাসায় এই পচিশ ছাব্বিশ বছরের একটা ছেলেকে নেয়া যায় না। ইতস্তত করলাম। খানিকটা ক্লান্ত, হতাশ আর হতবিহ্বল লাগছিল। শেষে আমার ভদ্রতা বোধ বিজয়ী হল। আমি বললাম, "বাসায় এসে চা খাও। ওদের বাবাকে কল দিচ্ছি। ও এখনই চলে আসবে।"

কিন্তু সমস্যার সমাধান দিল সে নিজেই।

"আমি ভীষন ব্যস্ত। স্যরি। তোমার বাসায় যেতে পারছি না।"

আমিও চাপাচাপি করলাম না। কি দরকার। সে তো আমাকে স্বার্থহীনভাবেই সাহায্য করেছে।

আবারো চাইলাম ধন্যবাদ দিতে।

পারলাম না। মুখে আটকে গেল। চেয়ে চেয়ে দেখলাম তার প্রস্থানকে।

শুধু হৃদয়ের ভেতরটাতে রয়ে গেল এক অপরিসীম কৃতজ্ঞতাবোধ। যার প্রকাশ শুধু নীরব প্রার্থনায়। হে করুনাময়, তুমি তোমার অপরিসীম করুনাধারা তার উপরে ঢেলে দাও। তোমার অনুগ্রহে তাকে সিক্ত কর।

পড়েছেনঃ ৫৪জন মন্তব্যঃ ২৪টি
পোস্ট রেটিং(৫.০/১১)

আশাবাদী মানুষবলেছেনঃ
১০ই জুলাই, ২০০৮ রাত ১১:১৮


পড়লাম । হুমম ভাল লাগল বরাবরের মতই ।

কোন কোন সময় ধন্যবাদ যেন ছোট মনে হয় । তারপরেও ধন্যবাদের ভাষা ধন্যবাদেই ।
লেখক বলেছেনঃ
১২ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৫
আপনাকেও ধন্যবাদ।



মুকুটবলেছেনঃ
১০ই জুলাই, ২০০৮ রাত ১১:২৪


হুম! এখনও এমন কিছু ঘটনা ঘটে যার জন্য পৃথিবীটাকে এখনো ভালো লাগে, বাচতে ইচ্ছা করে! আসলে ধন্যবাদ দিলে ঐ ছেলেটার নিঃস্বার্থ সহযোগীতাকেই খাটো করা হবে! ছেলেটা ভালো একটা কাজ পাক, এই কামনা রইল! আর আপনিও নেক্সট টাইম প্রয়োজনীয় জিনিস নিয়ে ড্রাইভ করবেন!
লেখক বলেছেনঃ
১২ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৬
ছেলেটা বেশ দক্ষ মোটর মেকানিক মনে হল। কাজ পাওয়াই উচিত। আর একগাদা কাগজ নিয়ে ড্রাইভ করতে হয় বলে ড্রাইভিং আমার কাছে বিরক্তিকর মনে হয়।



মাহমুদ রহমানবলেছেনঃ
১০ই জুলাই, ২০০৮ রাত ১১:২৭


আমি একটা পোস্ট লিখছিলাম। আপনার এই পোস্ট পড়ে আপাতত ঐ টা ড্রাফটে গেল।...... মানুষ মানুষের সহায়তায় এগিয়ে আসব, এটাই তো হওয়া চাই।

সেই যুবকের প্রতি কৃতজ্ঞতা। যাত্রা পথে , এরকম একটা গল্প আমারও জানা আছে; তবে এক্ষেত্রে আমরা ছিলাম আপনার এ ঘটনা যুবকের ভূমিকার মত.... সেজন্য জানাতে ইচ্ছা করে না।
লেখক বলেছেনঃ
১২ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৭
ড্রাফটে যাওয়ার কারনটা জোড়ালো নয়।



বৃত্তবলেছেনঃ
১০ই জুলাই, ২০০৮ রাত ১১:৩৮


পড়লাম। এক মুসলমানেও জন্য তো অপর মুসলমানেও এমন ভালোবাসাই থাকা উচিত, তাই না?
পড়ে খুব ভালো লাগল। সেই যুবকের প্রতি আমার শ্রদ্ধা।
লেখক বলেছেনঃ
১২ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৮
আমারও।



পরীবলেছেনঃ
১০ই জুলাই, ২০০৮ রাত ১১:৪২


আমিন।
লেখক বলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৯:৩২
ধন্যবাদ।



আরিশাবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ১২:১৫


পড়লাম। ভালো লাগলো আপনার শুভ কামনা।
আপনি সেদিন ভালোভাবে বাসায় ফিরেছিলে যেনে আরো ভালো লাগলো।
আর সেই নিঃস্বার্থ সাহায্যকারীর প্রতি রইল পার্থানা, হে করুনাময়, তুমি তোমার অপরিসীম করুনাধারা তার উপরে ঢেলে দাও। তোমার অনুগ্রহে তাকে সিক্ত কর।
লেখক বলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৯:৩২
আল্লাহ আপনার ভালো করুন। আপনার জন্যেও অনুরূপ দোয়া।



আশিক হাসানবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ১:১০


আপনার পোস্ট থেকে অনেক কিছু শেখার আছে । খুব ভাল লাগলো এমন মানুষের কাহিনী শুনে ।
লেখক বলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৯:৩১
ধন্যবাদ।



রহস্য বালিকাবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ১:১৪


ইসস... এত চমৎকার মানুষও হয়! আমার খুব ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে। এরকম মানুষে এই পৃথিবী ভরে উঠুক।
ঘুম থেকে উঠে (অনেক দেরিতে উঠলাম যদিও) প্রথম আপনার লেখাটা পড়লাম। পড়ে খুব ভালো লাগছে। মনটা খুব শান্ত হয়ে গেল। মনে হচ্ছে না যে নেটে সময় নষ্ট করতে বসেছি।
এমন একটা লেখার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৯:৩১
"মনে হচ্ছে না যে নেটে সময় নষ্ট করতে বসেছি।" এরকম অনুভূতি জাগ্রত করতে পারলে আমার এইসব হাবিজাবি লেখা সার্থক। আপুকে ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। যদিও চমৎকারিত্ব আপুর জন্যে খুব স্বাভাবিক।



সোহেলবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ১:১৮


কোন কোন পোস্ট আছে যেগুলোতে পাঁচ দিলে ছোট করা হয়। তাই রেটিং দিলাম না।
লেখক বলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৯:২৯
ধন্যবাদ রেটিং এর উর্দ্ধে লেখাটিকে স্থান দেবার জন্য।



বিবেক সত্যিবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ১:২০


আচ্ছা তাহলে আমাকেও এমন হতে হবে

হৃদয় নিংড়ানো অব্যক্ত শুভ কামনা যে আমারো চাই




লেখক বলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৯:২৬
পেয়েছ। অন্তত পক্ষে ভার্চুয়াল জগতের জন্য।



বিবেক সত্যিবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ১:২৩


বৃত্তভাই, শুধু এক মুসলমানের জন্য অন্য মুসলমানের ভালোবাসা থাকবে কেন ___সব মানুষের জন্যই মুসলমানদের ভালোবাসা থাকুক ______বরং তা-ও না___বলা উচিত___সব মানুষের জন্যই সব মানুষের ভালোবাসা থাকুক ।


লেখক বলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৯:২৮
ঠিক।



অবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ১:৪৭


যুবকের প্রতি সালাম।
লেখক বলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৯:২৮
সালাম।



পৃথিবীবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৩:০০


ইসলামের ইতিহাসে ছড়িয়ে থাকা হাজারো নিঃস্বার্থ সাহায্যকারীর মহানুভব হৃদয় গুলোর একটি হয়তো আল্লাহ পাক তাকেও দান করেছেন।তাকে তিনি কবুল করুন।মনটা সত্যিই ভাল লাগছে।
লেখক বলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৯:২৮
আপুর মন ভাল করতে পেরেছি - এই যে আমার বড় পাওয়া।



দুলালবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ সকাল ৯:০৭


হুম , ভাল মানুষ আছে বলেই তো পৃথিবীটা আজ ও টিকে আছে ।
লেখক বলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৯:২৭
একমত।



ভোরের কোলাহলবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ সকাল ১০:২৭


দুর থেকে সেই যুবককে শ্রদ্ধা জানাই। মুসলমানতো এমনই হওয়া উচিত ছিলো।
লেখক বলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ৯:২৭
একমত। আমি নিজেও সেজন্য এরকম হবার চেষ্টা করেছি।



বিবেক সত্যিবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ রাত ১১:২৫


শুভ কামনা কি আর দেখা যায় ? সে ও তো ভার্চুয়াল ব্যাপার স্যাপার । আমি তো বুঝি-ই ।
তবু ও মুখফুটে বলেছেন ...
কৃতজ্ঞতা সুপরিচিত "অজানা আপাটি "...
লেখক বলেছেনঃ
১২ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২৮
কৃতজ্ঞতা অতি সুপরিচিত অথচ অতি অজানা ভাইটির প্রতিও



মননশীলবলেছেনঃ
১২ই জুলাই, ২০০৮ সকাল ৭:০০


এই পোস্টখান পইড়া তো মচৎকার অনুভূতি আইলো!
একজন ভালা মানুষ বিপদে পড়সেন আরেক ভালা মানুষ হেল্প করসেন।
আল্লাহ তুমি এই দুইজনের উপর তোমার খায়ের বরকত নাজিল করো। আমীন

পৃথিবীতে জাতি বর্ন নির্বিশেষে একই আকাশের নীচে আছে ভালো মানুষেরা।

লেখক বলেছেনঃ
১২ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৮
বরকত আপনার উপরেও নাজিল হোক।



ফজলে এলাহিবলেছেনঃ
১২ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৮


ভালো লাগলো বর্ণনার ধারা। দো'আ থাকলো সেই মুসলমি ভাইয়ের জন্য। এবং ভাবছি আর ভাবছি,,, আমাদেরকে কি পৃথিবী বদলে দেয় না কি আমরাই সময়ের ব্যবধানে দারুন স্বার্থপর হয়ে উঠি। ছোটবেলায় কত বকা শুনেছি ঘরের সদস্য/সদস্যাদের কাছ থেকে, কারণটি ছিল সারা বাড়ীর অন্যান্যদের টুকিটাকি কাজে ব্যস্ত থাকা।
লেখক বলেছেনঃ
১৩ই জুলাই, ২০০৮ সকাল ১১:০৪
ভাল লাগল আপনার মন্তব্য। ধন্যবাদ।



মাহমুদ রহমানবলেছেনঃ
১৪ই জুলাই, ২০০৮ রাত ৯:৪১


ড্রাফটে যাওয়ার কারণ হচ্ছে, ঐ সময় আপনার এই পোস্টের পাশে আমার পোস্টটার কোন মুল্যই থাকত না।
লেখক বলেছেনঃ
১৪ই জুলাই, ২০০৮ রাত ৯:৫০
তাও পড়তে চাই। খুব তাড়াতাড়ি।



মাহমুদ রহমানবলেছেনঃ
১৪ই জুলাই, ২০০৮ রাত ১০:০৯


মাকে নিয়ে লেখা গানটায় ছিল সেই পোস্ট....

খেয়াল করলে দেখবেন, আমি মৌলিক পোস্ট খুব একটা দিতে পারি না। পার্সোনাল লাইফে আমি খুব চ্যুজি..... আমার বেশির ভাগ পোস্টই কোন বিষয় শেয়ার করার মত।

তবে, আপনার এই পোস্ট পড়ে একটা স্মৃতি মনে পড়ছে..... সেটা এক সময় লিখব ইনশা আল্লাহ।
উত্তর দিনঃ



বাতিল ব্যক্তিবলেছেনঃ
১৫ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫৪


আশাবাদী মানুষবলেছেনঃ
১১ই জুলাই, ২০০৮ ভোর ৬:১৮
পড়লাম । হুমম ভাল লাগল বরাবরের মতই ।
কোন কোন সময় ধন্যবাদ যেন ছোট মনে হয় । তারপরেও ধন্যবাদের ভাষা ধন্যবাদেই ।

উত্তর দিনঃ



উম্মু আবদুল্লাহবলেছেনঃ
১৫ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৯


"মৌলিক পোস্ট আমি দিতে পারিনা" - কথাটি মানা গেল না।

@মাহমুদ।

ধন্যবাদ বাতিল ব্যক্তি।
উত্তর দিনঃ



বাংলার মাটিবলেছেনঃ
১৫ই জুলাই, ২০০৮ রাত ৯:৫০


পৃথিবীতে এখনো মানুষ আছে ।
লেখক বলেছেনঃ
১৫ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৬
তাই। ধন্যবাদ।



কাকটারুয়াবলেছেনঃ
১৮ই জুলাই, ২০০৮ রাত ৮:৪১


খুব ভালো লাগল । একেই বলে মানুষ মানুষের জন্য..
উত্তর দিনঃ